আপডেট : ২৬ December ২০২০
ঝিনাইদহের শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে নুরুল জোয়ার্দার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া এসময় আহত হয়েছে ইজিবাইক চালক পান্নু নামের এক ব্যক্তি। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নুরুল জোয়ার্দার ওই গ্রামের মৃত আদেল জোয়ার্দারের ছেলে। জানা যায়, সকালে ইজিবাইকটি দলিলপুর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানে রাস্তা খারাপ থাকায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এসময় ইজিবাইকে থাকা নিহত নুরুল জোয়ার্দার নিচে চাপা পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ইজিবাইক ও যাত্রীর মৃতদেহ উদ্ধার করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১