বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০২০

বঙ্গবন্ধু সাফারী পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি বিজয়


কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শনিবার ভোরে ইউসুফ-জুলেখা বিবির ঘরে জেব্রা পরিবারে নতুন অতিথি বিজয়ের (শাবকের) জন্ম হয়েছে। প্রথমবারের মত জেব্রা শাবক জন্ম দেয়ার ঘটনা ঘটল। নতুন এ অতিথিসহ পার্কের জেব্রা পরিবারে জেব্রার সংখ্যা দাঁড়াল ৪টি। জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রা ও শাবকটিকে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে। নতুন শাবকের আগমনে জেব্রা পরিবার ও পার্ক কর্তৃপক্ষের মধ্যে আনন্দ বিরাজ করছে।

পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মো. মাজাহারুল ইসলাম জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গে বেষ্টনীর বিভিন্ন অংশ ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে।জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেয়া হচ্ছে।

নিরাপত্তাকর্মী রাজিব কান্তি দে জানায় জেব্রার পরিবারে নতুন অতিথি শাবক পুরুষ। তিনি ও তার এক সহযোগি এখন নিবিড় তথ্যাবধানে দায়িত্ব পালন করে যাচ্ছে।

চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাসের মো: ইয়াছিন নেওয়াজ বলেন, সকালে খবর আসে পার্কে ইউসুফ-জুলেখার ঘরে নতুন অতিথি বিজয় এসেছে। বিজয় মাসে যেহেতু তার জন্ম তাই তার নাম দেয়া হয়েছে বিজয়। মা-ছেলে ভাল আছে। পার্কে দর্শানীতের প্রচুর আনন্দ দেবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১