আপডেট : ১৫ December ২০২০
মুন্সীগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি থেকে ২ লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশের একটি দল। এসব জালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের মুন টাওয়ারের নিচে সুন্দরবনের একটি কাভার্ডভ্যান থেকে ৪ বস্ত্রা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সেই সঙ্গে মুন্সীগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার ও বুকিং গ্রহণকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ও গাড়ীটিকে জব্দ করা হয়। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবীর হোসেন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মুন্সীগঞ্জ থেকে ঢাকা হয়ে ভোলার উদ্দেশ্য কিছু অবৈধ কারেন্ট জাল পাচার হবে। সেই সংবাদের ভিত্তিতে আমরা শহরের মুন টাওয়ারের নিচে এই কাভার্ট ভ্যানে অভিযান চালাই যার নাম্বার ঢাকা মেট্রো-ট ১১-৪৫০৬ । অভিনব পদ্ধতিতে ৪ টি বস্তার ভেতর নীল রঙের জালে মোড়ানো ৪ টি বস্তা ভর্তি ২ লক্ষ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করি। চালানটি বুকিং দিয়েছিল মো:শাওন মোল্লা (হৃদয়) নামে। যার নাম্বার ০১৬১১৪৮১৯৯৬। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান এই কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১