বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০২০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষক মাঠ স্কুল উদ্বোধন


"মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার" এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল এর উদ্ভোধন করা হয়েছে । মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে লাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রকল্প উদ্ধোধন করা হয়।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ।

এসময়ে কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ ঘরামী, বিজন বিহারী দত্ত, করুনা বৈদ্য, বিকাশ সরকার ও স্থানীয় কৃষাণ-কৃষানিরা উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, আমাদের এই মাঠ স্কুলের প্রধান লক্ষ্য হলো পরিবেশ বান্ধব উৎপদানে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া। কৃষকেরা যেন তাদের জমিতে কীটনাশক কম ব্যাবহার করে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করে এই লক্ষ্যে কোটালীপাড়া উপজেলায় মোট তিনটি মাঠ স্কুল প্রতিষ্ঠা করেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১