বাংলাদেশের খবর

আপডেট : ১৩ December ২০২০

বঙ্গবন্ধু'র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মুকসুদপুর মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে মুকসুদপুর মহিলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ওহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাম্মি আক্তার সুমি, মহিলা লীগ নেত্রী হোসনেয়ার মলি, খান্দারপাড় মহিলা লীগের সাধারন সম্পাদিক সাহিদা বেগম, সাংগঠনিক সম্পাদক শারমিন অধরা রিতা, গোবিন্দপুর মহিলা লীগের সভানেত্রী লিপি বেগম ও গোহালা মহিলা লীগ নেত্রী সমাপ্তি রায় প্রমুখ।

উপজেলা মহিলা আওয়ামী লীগের তাপসি রানী বিশ্বাস দূর্গা এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন যুগ্ম আহবায়ক মেহেবুবা তিথি। মুকসুদপুর আওয়ামী লীগের কার্যালয় থেকে সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন মহিলা লীগের সকল পর্যায়েন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১