বাংলাদেশের খবর

আপডেট : ১১ December ২০২০

ফাইজারের টিকার বহুল ব্যবহারের সুপারিশ মার্কিন কমিটির


ফাইজারের করোনাভাইরাস টিকার বহুল ব্যবহার করতে বৃহস্পতিবার সুপারিশ দিয়েছে মার্কিন সরকারের এক উপদেষ্টা কমিটি।

ফলে প্রায় তিন লাখ আমেরিকানের জীবন কেড়ে নেয়া মহামারিটি রোধে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু করতে যুক্তরাষ্ট্র আর মাত্র এক ধাপ পেছনে রয়েছে।

টিকাদান কয়েক দিনের মধ্যে শুরু হতে পারে। এটা নির্ভর করছে বিশেষজ্ঞদের ওই কমিটির সুপারিশ অনুযায়ী খাদ্য ও ‍ওষুধ প্রশাসন কত দূত অনুমোদন দেবে তার ওপর।

এ মহামারির দীর্ঘ সুরঙ্গের শেষে এটা এক আলো,’ বলেন আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের সভাপতি ডা. স্যালি গোজা।

মার্কিন সরকারের উপদেষ্টা পরিষদ ১৭-৪ ভোটে (একজন ভোটদানে বিরত ছিলেন) উপসংহারে পৌঁছে যে ফাইজান ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের টিকা দেখে মনে হচ্ছে এটি ১৬ ও তার বেশি বয়সের ব্যক্তিদের ওপর জরুরি ব্যবহারের জন্য নিরাপদ ও কার্যকর।

প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে গত মঙ্গলবার ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা প্রয়োগ শুরুর পর দুই ব্যক্তির অ্যালার্জিতে আক্রান্ত হওয়া নিয়ে প্রশ্ন দেখা দেয়া সত্ত্বেও মার্কিন কমিটি এ সুপারিশ দিল।

সূত্র: ইউএনবি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১