আপডেট : ১০ December ২০২০
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৯৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬১ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৪০ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬০০ এবং পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৬৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৯ লাখ ২৭ হাজার ৯২৯টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৬০ শতাংশ। নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ৯ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ হাজার ৩২৬ জন বা ৭৬ দশমিক ৪৫ শতাংশ এবং নারী ১ হাজার ৬৪১ জন বা ২৩ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৪৮৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজার ৪৫২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমকি ৪৬ শতাংশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১