আপডেট : ০৭ December ২০২০
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আবারো ধর্ষণ করে। এক সময় বিয়ের দাবি জানালে ভিডিও ছেড়ে দেয় ফেসবুকে। এ ঘটনায় কিশোরি থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযুক্ত তৌহিদুল হাসান রাকিব (২৫) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার কিশোরি ও রাকিব একই গ্রামে বাসিন্দা। গত চার বছর ধরে তৌহিদুলের সাথে কিশোরির প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে রাকিব তার নিজের বাড়িতে ডেকে বেশ কবার ধর্ষণ করে কিশোরিকে । এ সব অন্তরঙ্গ দৃশ্য কৌশলে মোবাইল ফোনে ধারণ করে রাখে রাকিব। পরে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও শারীরিক সম্পর্ক করেন রাকিব ।পরে বিয়ের দাবি করলে মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছেড়ে দেয় অভিযুক্ত রাকিব। পরে কিশোরি শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত তৌহিদুল হাসান রাকিবের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, কিশোরির মামলা রুজু করা হয়েছে। এখন অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। দ্রুত সে গ্রেপ্তার হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১