বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০২০

সখীপুরে দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক লুৎফর


টাঙ্গাইলের সখীপুরে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা হতে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে জাহাঙ্গীর আলম খান গোলাপফুল প্রতীকে ৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী ছাতা প্রতীকে ৪৯ ভোট পেয়েছেন। এদিকে লুৎফর রহমান হাতপাখা প্রতীকে ৯২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল লতিফ মিন্টু আনারস প্রতীকে ৫৯ ভোট পেয়েছেন। মোট ১৬৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬৪ জন ।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, বাহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, আব্দল জব্বার চেয়ারম্যান, আমিনুল ইসলাম, কাউন্সিলর দোলোয়ার সিকদার। নির্বাচনকে ঘিরে দিনব্যাপী সখীপুর রেজিস্ট্রি অফিসপাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১