বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০২০

সখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ পথচারীর মৃত্যু


টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৫৯) নামের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার বহুরিয়া গ্রামের নছর আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিরাজুল ইসলাম নলুয়া বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় অচেতন হয়ে রাস্তায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে আবুল কাশেম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সখীপুর থানা ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয় বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১