আপডেট : ০২ December ২০২০
নেত্রকোণার কলমাকান্দায় মহাদেও নদী হতে বালুর সাথে উপজাত হিসেবে উত্তোলিত নুড়ি ও পাথরের নিলাম ডাক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দুই ঘন্টাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রাঙ্গণে জব্দকৃত নুড়ি ও পাথরের নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এতে ২৬ জন আগ্রহী ব্যক্তি দরদাতা হিসেবে অংশগ্রহণ করেন এবং ৬০ লাখ ৫০ হাজার টাকা ডাক দিয়ে তুহিন ময় বিশ্বাস সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন। এদিকে মহাদেও নদী হতে বালুর সাথে উপজাত হিসেবে উত্তোলিত নুড়ি ও পাথরের নিলাম ডাক হওয়ার খবর শুনে বুধবার সকাল ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের মহাদেও নদীর পাড়ে বসবাসকারী শতাধিকের বেশি উপজাতি ও বাঙ্গালী নারী-পুরুষ তাদের উত্তোলিত নুড়ি ও পাথর ফেরত পেতে বিক্ষোভ করেন। এক ঘণ্টারও অধিক সময় উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রাঙ্গণে তারা অবস্থান করে প্রশাসনে কাছে দাবী জানান তাদের উত্তোলিত পাথর ফিরিয়ে দেওয়া হউক। সন্তান-সন্তানি নিয়ে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। উজান থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা মহাদেও নদী থেকে নুড়ি ও পাথর উত্তোলনকারী শ্রমজীবি নারী-পুরুষেরা এসকল দাবী উত্থাপন করেন। এ নিলাম ডাকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. সোহেল রানা, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, সহকারি কমিশনার (ভূমি) অমিত রায় , কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক, নিলামে অংশগ্রহণকারী দরদাতা সহ আরো অনেকে।
উপজেলার মহাদেও নদীতে হতে এলাকার শ্রমজীবি নারী ও পুরুষেরা এ সকল নুড়ি ও পাথর সংগ্রহ করে। তারা অন্যত্র বিক্রির আশায় এক জায়গায় স্তুপ করে রাখেন। পরে গত ১৮ নভেম্বর জেলা প্রশাসনের নির্দেশনায় গত শুক্রবার উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অমিত রায় অভিযান পরিচালনা করে এসকল নুড়ি ও পাথর জব্দ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১