বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০২০

শ্রীপুরে কিশোর ছেলের হাতে মা খুন


গাজীপুরের শ্রীপুরে ইয়াসিন নামে এক কিশোর ছেলের হাতে মা খুন হয়েছেন। বুধবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়েনর বলদিঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রেহেনা আক্তার (৪০)। তিনি ওই গ্রামের দিনমুজর রাশিদ আনোয়ারের স্ত্রী।

অভিযুক্ত মোহাম্মদ ইয়াসিন (১৬) বলদীঘাট জে এম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।স্বজনরা দাবি করেন সে বুদ্ধিপ্রতিবন্ধী।

প্রতিবেশীরা জানান,কিশোর ইয়াসিন গত কয়েক বছর ধরেই প্রায়ই মানসিক সমস্যায় ভুগছে।  এ সময় প্রায় সে বুদ্ধিহীন কাজ করে ফেলত। গতকাল বুধবার সকালে তার বাবা তার জন্য গাছ থেকে ডাব পেড়ে রেখে বাড়ির বাইরে চলে যান। পরে তার মা তাকে ডাব কেটে দেন। ডাব খাওয়া মাঝে হঠাত ইয়াসিন দা দিয়ে মাকে কোপাতে থাকে।  সময় ওই বাড়িতে অন্য কেউ ছিল না। শব্দ শুনে পাশের বাড়ি থেকে লোকজন এসে তাকে নিবৃত করে। তবে তার আগেই কুপিয়ে গুরুতর জখম করে রেহেনা আক্তারকে । পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠান। পরে পথেই ত্রিশাল এলাকায় তার মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থানীয় লোকজন ওই ছেলেকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। শুনেছি ছেলেটি মানসিক প্রতিবন্ধী। বেশ কিছুদিন ধরেই সে এমন রোগে ভুগছে বলে স্বজনরা জানান।  তবে এ বিষয়ে কোনো কাগজপত্র আমরা পাইনি। সে পুলিশ হেফাজতে আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১