আপডেট : ০১ December ২০২০
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয় করার প্রতিবাদে ও জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এ বিক্ষোভ মিছিল করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় মেহেদি হাসান হিমেল ও আবিদ কামাল রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জবি শাখা ছাত্রদলের এক গ্রুপ। বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতারা বলেন, 'এলাকাবাসীর মিথ্যে দোহাই দিয়ে সিটি করপোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করেছে। বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। অবিলম্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনর্বহাল করতে হবে। না হলে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনে যাবে। এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যাল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন, মো. ইব্রাহিম কবির মিঠু আবুল খায়ের ফরাজী, মো. আবিদ কামাল রুবেল, মো. টুটুল, মো. রাকিবুল ইসলাম অয়ন, মেহেদী হাসান হিমেল, সাইফুল হক তাজ,কাওছার হামিদ খান, মো. শাহাদাত হোসেন, সুমন হোসেন নাছিম উদ্দিন, মোঃ ওয়াহিদুজ্জামান তুহিন, মো. জামাল সাগর, মো. রবিউল, মো. ইলিয়াস, মো. জাহিদ ভূইয়া, তৌহিদুল আলম, রাকিব, রিয়াদ, আসলাম প্রমুখ। এর আগে, গতকাল ৩০ নভেম্বর স্কুলটির নতুন নামকরন মোগলটুলী উচ্চ বিদ্যালয় করার কারণে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতা ইশরাক হোসেনে নেতৃত্বে স্কুলের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে নেতাকর্মীরা মিলে পরিবর্তিত নামফলক কালো কালি দিয়ে মুছে দেন। জানা যায়, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ উদ্বোধন করেছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১