বাংলাদেশের খবর

আপডেট : ০১ December ২০২০

সিরাজদিখানে আলোকিত শিশু স্কুলে শিক্ষা উপকরণ ও চারা বিতরণ


সিরাজদিখান উপজেলার বেদে পল্লির আলোকিত শিশু স্কুলে, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মালখানগর তালতলা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করে কল্যাণের অভিযাত্রী সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিঠুন দাস কাস্ট, প্রধান শিক্ষক ও ইনচার্জ পারভেজ হাসান, কল্যাণের অভিযাত্রী সংগঠনের সদস্য রিমন আহমেদ সিমান্ত, আশরাফুল ইসলাম জয়, রুবাইয়া লিজা, প্রতিষ্ঠাতা ও ভলান্টিয়ার ইমরান জিতু, মেহজামিন ঐশি, আওলাদ হোসেন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১