বাংলাদেশের খবর

আপডেট : ৩০ November ২০২০

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৭০ দোকান পুড়ে ছাই


গাজীপুরের কালিয়াকৈর বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ দোকান পুড়ে ছাই হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণে কাজ করছে । এসময় ফলের দোকানের পাশে দোকান ঘরে আগুন লাগে ধারণা করা হয়েছে, মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডে আশপাশের ৭০ টি দোকান পুড়ে ছাই হয়েছে ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল আলম জানান, গাজীপুরের কালিয়াকৈর বাজারের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সন্ধ্যা সময় আগুন লাগে ।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১