বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০২০

বিরামপুরে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে কল‍্যাণ ট্রাস্টের চেক বিতরণ


দিনাজপুরের বিরামপুরে ইমাম ও মুয়াজ্জিন কল‍্যাণ ট্রাস্টের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলার দুঃস্থ ব‍্যক্তিদের মাঝে সাহায্যের অর্থ প্রদান করা হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে চেক প্রদ‍ান করা হয়।

এসময় ১৭জনকে ৫ হাজার টাকা হারে ৮৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১