বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০২০

টঙ্গীবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই দোকানীকে জরিমানা


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দুই মিষ্টির দোকানে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার উপজেলার বেতকা চৌরাস্তায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। এ সময় তিনি অ-স্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে সিকদার মিষ্টান্ন ভান্ডার দোকানের মালিককে চার হাজার টাকা ও সংকর মিষ্টান্ন ভান্ডার দোকানের মালিক কে দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।

এ অভিযান পরিচালনায় সহযোগীতা করেন- উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম ও টঙ্গীবাড়ি থানা পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১