আপডেট : ২৩ November ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১৬ জনে। এছাড়া, নতুন করে ২ হাজার ৪১৯ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জনে পৌঁছেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২৪০টি এবং পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ০৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হার ১৬ দশমিক ৮৮ শতাংশ। নতুন যে ২৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ এবং নারী সাতজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৩০ জন বা ৭৬ দশমিক ৮৪ শতাংশ এবং নারী ১ হাজার ৪৮৬ জন বা ২৩ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৮৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমকি ০৭ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১