বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০২০

রৌমারী সীমান্তে ১ চোরাকারবারী আটক


কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত থেকে মোঃ আংগুর(২৫) নামে এক চোরাকারবীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

গতকাল রোববার (২২ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দাঁতভাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ আংগুর এলাকার কাউনিয়ারচর গ্রামের আক্কেল আলীর পুত্র।

বিজিবি সূত্রে জানা গেছে, একটি পেশাদার চোরাকারবারী চক্র সীমান্ত পিলার ১০৫৪/২-এস মেইন পিলারের নিকটে কাউনিয়ারচর নামক স্থান দিয়ে গরু চোরাচালানের চেষ্টা কালে ২টি আরকি (চোরাচালানে ব্যবহ‍ৃত বাঁশ) সহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার সাথে জড়িত ২৬ জন গরু চোরাকারবারীর নাম প্রকাশ করে। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে ধৃত আসামিকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১