বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০২০

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৯ জুয়ারী গ্রেপ্তার


ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়ারীকে গ্রেপ্তার করেছে ডিবি।

আজ শনিবার (২১ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

ডিবি’র এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী থানাধীন ফকিরকান্দা এলাকা থেকে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ সুলতান (৩২), মোশারফ হোসেন (৫০), হেলাল মিয়া (৫০), দুলাল (৫০), কামরুল ইসলাম (৩২), রুবেল মিয়া (৩০), শামীম (৩২), টিটুমিয়া (৩২) ও মোস্তফা (৪২)সহ ৯ জনকে গ্রেপ্তার করে।

শনিবার বিকেলে এই প্রতিবেদকের ই-মেইলে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে ময়মনসিংহের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১