আপডেট : ১৯ November ২০২০
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঘুমন্ত বাবা-মা'র কোল থেকে চুরি হওয়া ১৭ দিন বয়সী নবজাতক সোহানা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় শিশুটির পিতাসহ ৩ জনকে করা হয়েছে। গতকাল বুধবার সকালে ওই নবজাতকের বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এদিন বিকালে মোরেলগঞ্জ থানা পুলিশ নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায় নিহত শিশুটির পিতা সুজন খান (৩০), তার ভাই রিপন খান (২৮) ও শিশুটির ফুফা হাসিবকে (২৮) আটক করে। আজ বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে তিনি বেশি কিছু জানাতে রাজি হননি। উল্লেখ্য গত রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতের কোন এক সময় মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা আক্তারকে ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি করা হয়। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাতে থাকে। সোমবার রাতে শিশুটির দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যে পুকুরটি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে ওই পুকুরেও পুলিশ আগে তল্লাশী চালিয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১