আপডেট : ১৮ November ২০২০
মানিকগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত। আজ বুধবার করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় বাজারের দোকানদার পথচারী ও বাস চালকসহ ৮ জনকে ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতকরন এবং সচেতন করতে এধরণের মোবাইল অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১