বাংলাদেশের খবর

আপডেট : ১৬ November ২০২০

কালুখালীতে পানি নিষ্কাষণে ৪টি সেতু নির্মাণের সিদ্ধান্ত


রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউপির একটি জলাশয়ে পানি নিষ্কাষণের জন্য ১ টি স্লুইচগেট ও ৩ টি সেতু নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে রতনদিয়া ইউপির বহরের কালুখালী-বল্লভপুর-ঠাকুরপাড়া জলাশয় প্রাঙ্গণে স্থানীয়দের নিয়ে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী, মনোয়ার হোসেন মনো ও আঃ রশিদ মোল্লা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যপারে ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, জনপ্রতিনিধি, ভুক্তভোগী ও প্রশাসনের সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার থেকে খাল খনন কাজ শুরু হবে। সম্পূর্ণ কাজ শেষ হলে স্থানীয় কয়েকশত পরিবার কৃষি ক্ষেত্রে এর সুবিধা ভোগ করতে পারবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১