বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০২০

সেই কাঠের ভাঙা সেতুটি স্টিল দিয়ে করে দিলেন ছাত্রলীগ নেতা


দশ থেকে পনের বছর বছর আগে ছোক্কার খাল পাড়ি দিতে দুর্ভোগে পড়া মানুষগুলো নিজ উদ্যোগে একটি কাঠের সেতু তৈরি করেন চাঁদার টাকা তুলে। অনেক দিন হয়ে যাওয়াই সে কাঠের সেতুটি ভেঙে ভয়ঙ্কর রূপ নেয়।  যা পাড়ি দিতে নানা দুর্ভোগে পড়েন এ সেতু পার হওয়া বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকসহ বিভিন্ন বয়সের মানুষেরা। চরম দুর্ভোগে পড়া মানুষগুলো হতাশায় পড়েন। এমনি সময় সেই ভাঙা সেতুটি নতুন করে করে দেওয়া সুসংবাদ নিয়ে হাজির হন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিন। তিনি নিজ খরচে সে কাঠের সেতুটি স্টিল দিয়ে নতুন করে করে দেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে।

সবাই বলছে, সে আমাদের আসল রবিনহুড। আমাদের বিপদের কথা শুনেই ছুটে আসেন আমাদের উদ্ধার করতে। গণমাধ্যমের দুর্ভোগের খবর দেখে তিনি এ সেতুটি করে দিতে ইচ্ছা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান,  সেতুটি শ্রীপুর পৌর এলাকার ৩ ও ৪ নং ওয়ার্ডের ছাপিলা পাড়া ও বনরুপা এই দুই গ্রামের সীমান্ত লাগোয়া ছোক্কার খালে অবস্থিত। এ নিয়ে বাংলাদেশের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ৩০ অক্টোবর সেতুটি  পরিদর্শনে করেন ছাত্রনেতা জাহিদুল আলম রবিন। পরে সেখানে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলে সেতুটি শক্তপোক্ত ভাবে সংস্কার করার আশ্বাস দেন। সেই অনুযায়ী সেতুটি স্টিলের (লোহা) জিনিস দিয়ে তৈরি করে দেন।

তারা বলেন, বহুদিন চরম দুর্ভোগে থাকলেও সে দুর্ভোগ থেকে রেহাই দিতে কেউ এগিয়ে আসেনি। তিনি শুনেই ছুটে আসেন আমাদের পাশে দাঁড়াতে। তিনি আমাদের এ যুগের মানবিকতার রাজা আমাদের রবিনহুড। 

নিয়মিত এ সেতু পার হওয়া কফিল উদ্দীন বলেন, অনেক সুন্দর মজবুত করে স্টিল দিয়ে সেতুটি করা হয়েছে।  কাঠের সেতুর বদলে লোহার সেতু পেয়ে আমরা দারুন আনন্দিত। এরই মধ্যে রঙের কাজও শেষ হয়েছে। রঙ শোকালেই সবাই নিরাপদে পারাপার হতে পারবেন এ পথে চলাচলকারীরা।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, মানুষের দুর্ভোগের কথা জেনে বসে থাকলে চলবে না। যত দ্রুত সম্ভব সে দুর্ভোগ ভোগান্তি নিরসনে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিত্তবানদের সবাই নিজের সাধ্যমত ছোট ছোট ভোগান্তিগুলো সমাধানে এগিয়ে আসলে দেশ অনেক এগিয়ে যাবে। মানবতার মানস কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমনি নির্দেশ রয়েছে নেতা কর্মীদের প্রতি। তিনি আরো বলেন সকল শ্রেনিপেশার মানুষের পাশে থেকে তাদের সহযাত্রী হতে চাই সুখ দুঃখের।  দেশ ও মানুষের সেবা করতে চাই সারাজীবন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১