আপডেট : ১৫ November ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৪ জনে। এছাড়া, নতুন করে ১ হাজার ৮৩৭ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জনে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩টি এবং আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫ লাখ ৪১ হাজার ১৯৪টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক শূন্য ১ শতাংশ। নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী চারজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৬৮ জন বা ৭৬ দশমিক ৯৮ শতাংশ এবং নারী এক হাজার ৪২৬ জন বা ২৩ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমকি ৪৩ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮৫ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১