বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০২০

আনন্দ ভ্রমণে গিয়ে মাইক্রোবাস চাপায় কলেজ শিক্ষার্থী নিহত


আনন্দ ভ্রমণে গিয়ে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে তমাল মন্ডল (২০) নামে বাউফলের কাছিপাড়া আব্দুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী। সে উপজেলার বাহেচর গ্রামের মন্টু মন্ডলের ছেলে।

শনিবার রাতে একই মোটরসাইকেলযোগে উজ্জ্ব্বল ব্যাপারী ও শুভ বিশ্বাস নামে অপর দুই বন্ধুর সঙ্গে মিলে কুয়াকাটা সাগর সৈকতে যাওয়ার পথে মহাসড়কের আমতলী বাজার এলাকায় একটি গাড়িকে ওভারটেকিংয়ের সময় পেছন থেকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে।

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. মরিয়ম বেগম নিশু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১