আপডেট : ১৫ November ২০২০
দিনাজপুরের নবাবগঞ্জে দুদুকের কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারনা করা সময় দুই প্রতারককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার চক করিমপুর মাদার পাড়া গ্রামের ভুপতি চন্দ্র রায়ের ছেলে কাজল চন্দ্র রায়(২৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার জালাদীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান সজিব(৩০)। এ সময় অপর ১ প্রতারক পালিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে প্রতারকদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টায় উপজেলার টুপিরহাট নামক বাজারে পল্লী চিকিৎসক মশফিকুর রহমান তার ফার্মেসীতে অবস্থানকালে কাজল ও সজিব সহ ৩জন নিজেদেরকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে ঐ পল্লীচিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে চিকিৎককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে অবস্থা বেগতিক দেখে প্রতারকদল পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১