আপডেট : ১৫ November ২০২০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত ৬ জন অতিরিক্ত আইজিপি । রোববার বেলা ১টার দিকে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমি, এস এম রুহুল আমিন, মল্লিক ফখরুল ইসলাম, কামরুল আহসান, মাজহারুল ইসলাম, খন্দকার গোলাম ফারুক, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১