আপডেট : ১৫ November ২০২০
ময়মনসিংহের রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসা থেকে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৫ নভেম্বর) সকালে নগরির ৩নং ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এগুলো উদ্ধার করে। কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন জানান, গত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে এসব উদ্ধার করে। এসময় বাপ্পি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা এসব হাড় বিদেশে পাচারের উদ্দ্যেশে সংগ্রহ করা হচ্ছিলো। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে বলে ধারনা পুলিশের। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১