বাংলাদেশের খবর

আপডেট : ১৩ November ২০২০

বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


ফরিদপুরের বোয়ালমারীতে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক সন্তানের জননী ফাতেমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের ভ্যান চালক ইকরাম মৃধার স্ত্রী মোসান্মাৎ ফাতেমা (২০) স্বামীর সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কথা কাটা'কাটি করে। এর জেরে সন্ধ্যা ৭টায় বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাতেমা ফাঁস নেয় বলে স্বামী ইকরাম জানায়। ফাতেমাকে সন্ধ্যা সাড়ে সাতটায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞান ব্রত শুভ্র তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এ ব্যাপারে বোয়ালমারী থানা উপ-পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১