বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০২০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত


ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়েতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুলগেট এলাকায় রাস্তা পার হতে গিয়ে দুইজন পথচারী নিহত হয়। অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তারা সম্পর্কে দাদি ও নাতি বলে জানা গেছে। নিহতরা হলেন: সিরাজদিখান উপজেলার বালাশুর গ্রামের কৃষ্ণ মল্লিকের স্ত্রী বিনা মল্লিক (৭০) ও একই গ্রামের মনোরঞ্জন এর ছেলে অসিম মল্লিক (৮)।

অন্যদিকে, বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুতে একটি বাস মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মুজিবুল রহমান জানান, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যাবত যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিলো। হাইওয়ে পুলিশের সদস্যরা যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। অজ্ঞাত গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। নিহত দাদি ও নাতির মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১