বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২০

চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা


কুমিল্লার চৌদ্দগ্রামে আলিসা ইসলাম শিফাতি (১৫) নামের দশম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত স্কুলছাত্রী সিফাতি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের উত্তর পাড়ার মোঃ জসিমের মেয়ে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার এসআই উগ্যজাই মারমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেড়কোটা গ্রামের বেপারী বাড়ির মোঃ জসিম ও কুলছুমা আক্তার দম্পত্তির প্রায় পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ নিয়ে দশম শ্রেণীর স্কুলছাত্রী আলিশা ইসলাম শিফাতি পিতা-মাকে ঝগড়া বিবাদ করতে নিষেধ করতো। শুক্রবার রাতে পিতা-মাতার ঝগড়া থামাতে নিষেধ করায় তাকে উল্টো ধমক দেয়াসহ নির্যাতন করা হয়। এক পর্যায়ে আলিশা ইসলাম শিফাতি গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১