বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২০

কালিয়াকৈরে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে মতবিনিময় সভা


''মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র'' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আজ শনিবার দুপুরে কমিউনিটি পুলিশিং -ডে উদযাপিত হয়েছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: রাসেল, সহকারী কমিশনার ভূমি আদনান চৌধুরী, ওসি অপারেশন মোজাহিদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আকবর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাংবাদিক সরকার আব্দুল আলীম, এম তুষার,পৌর মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, জেলা পরিষদের সদস্য আসমা আক্তার, ইউপি চেয়ারম্যান নাছিম কবীর, লোকমান হোসেন, আক্তারউজ্জামান,আব্দুল হাকিম,রফিকুল ইসলাম, কালিয়াকৈর বাজার বহুমূখী বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ,পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খাত্তাব মোল্লা, পৌর সেচ্ছা সেবক লীগের  সাধারন সম্পাদক স্বপন সরকার মো: সাইজুদ্দিন সাজু প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১