বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০২০

ঘাতক ট্রাক কেড়ে নিলো শিশু রাজুর প্রাণ


বগুড়ার সারিয়াকান্দিতে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজু নামে সাত বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুতুবপুর-সারিয়াকান্দি সড়কে বড়কুতুবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু বড়কুতুবপুর গ্রামের উত্তর পাড়ার রুহুল আমি ওরফে আলামিনের ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। যাহার নম্বর বগুড়া-ড ১১-০৫২৬। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

জানা গেছে, জামাই সোহাগী পিঠা বিক্রেতার মাইকিং শুনে রাজু পিঠা বিক্রেতার কাছে যায়। রাজু পিঠা কেনার জন্য মায়ের নিকট টাকা আনার জন্য সড়ক পার হওয়ার সময় বালু ভর্তি চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথার মগজ বের হয়ে গেলে ঘটনা স্থলেই সে মারা যায় ।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১