বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০২০

টঙ্গীবাড়ীতে সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু

টঙ্গীবাড়ীর শরীফ কোল্ড ষ্টোরে আলু বাছাইয়ের কাজ চলছে ছবি : টঙ্গীবাড়ী প্রতিনিধি


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হিমাগার গুলোতে পর্যপ্ত আলু মজুদ থাকা সত্বেও সরকারের নির্ধারিত মূল্যে তা বিক্রি হচ্ছে না।

আজ শুক্রবার উপজেলার টঙ্গীবাড়ী কা‍ঁচাবাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলু ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২০১৯ সালের অক্টোবর মাসে সে সময় প্রতি কেজি আলু ১৪-১৫ টাকায় খুচরা বাজারে বিক্রি হলেও ১ বছরের ব্যবধানে তা তিন গুন বেশী দরে বিক্রি হচ্ছে। সরকার আলুর মূল্য প্রথমে ৩০ পরে তা বৃদ্ধি করে ৩৫ টাকা নির্ধারণ করার পর হিমাগার থেকে আগের মত আলু বের হচ্ছে না। আলুর বেপারীরা সিন্ডিকেট করে হিমাগারেই মজুদ রাখছে তাই পর্যাপ্ত আলু থাকলেও দাম কমছে না। এ অঞ্চলের আলু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়িরা নিয়ে বিক্রি করে। বিগত ১০ বছর যাবত আলুর ভাল দাম না পেলেও চলতি মৌসুমে আলুর দাম পেয়ে খুশি বেপারীরা। আর অধিকাংশ কৃষক আগেই আলু বিক্রি করে দেওয়ায় উচ্চ মূল্য তারা পাননি।

টঙ্গীবাড়ীতে ৩১টি হিমাগার রয়েছে তার মধ্যে ৪ বন্ধ থাকলে ২৬ টি হিমাগারে খাবার আলু সহ বীজ আলু সংরক্ষিত রয়েছে। হিমাগার গুলোতে ২ লক্ষ ৩৭ হাজার ২৩৪ মেট্রিক টন আলু সংরক্ষন করা যায়। বর্তমানে সংরক্ষন রয়েছে ৬১ হাজার ৭৮৫ মেট্রিক টন। আলু রোপনের পর প্রাকৃতিক দুর্যোগের কারনে ফলন কিছ্টুা কম হলেও ৩ লক্ষ ৫২ হাজার ১৩৭ মেট্রিক টন আলু উৎপাদন হয়। চলতি বছর বন্যায় অন্যান্য কৃষি পন্যের ক্ষতি হওয়ায় আলুর উপর চাপ পরে। তাছাড়া করোনাকালীন সময় নিম্নআয়ের মানুষদের আলু ত্রাণ হিসেবে দেওয়ায় অন্যান্য বছরের তুলনায় হিমাগারের আলুর পরিমান কমে যায়।

টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল পাচন খোলা গ্রামের আলু চাষী আজিজ বেপারী জানান, কয়েক বছর আলুর দাম পাইনি তাই আলু তোলার পরই ১০ টাকা কেজি দরে বেপারীদের কাছে বিক্রি করে দিয়েছি। শরিফ কোল্ড ষ্টোরের ম্যানেজার আলমগীর ফারুক জানান, অন্যান্য বছরের তুলনায় এখন সংরক্ষিত আলুর পরিমান কম। আলুর দাম সরকার কর্তৃক নির্ধারন করায় আলুর ডেলিভারি কমে গেছে।

উপজেলা কৃষি কর্মকতা জাহাঙ্গীর আলম জানান, আমরা নিয়মিত মনিটরিং করছি। কোন ষ্টোরে কি পরিমান আলু আছে। আর নির্ধারিত মূল্য যাতে আলু বিক্রি হয় সে জন্য ওয়ার্কশপ করছি।

উপজেলা নির্বাহী কর্মকতা মোসা: হাসিনা আক্তার জানান, সরকার নির্ধারিত দামেই আলু বেচা কেনা হবে। যা এ ক্ষেত্রে অনিয়ম হয় তাহলে সে দণ্ডনীয় হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১