আপডেট : ২৩ October ২০২০
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে সকল নৌযান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে গেলে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। সকালে বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি আরো জানায়, বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো বাতাস ও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় ঝুঁকি এড়াতে ভোর থেকেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১