বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০২০

কলারোয়ায় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ৩


সাতক্ষীরার কলারোয়ায় একই প‌রিবা‌রের চারজন‌কে গলা ‌কে‌টে হত্যার ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কলারোয়া উপজেলার খলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫) ও একই গ্রামের আসাদুল ইসলাম (২৭)।

এদের মধ্যে রাজ্জাক ও মালেক নিহত শাহিনুরের প্রতিবেশি এবং আসাদুল ইসলাম নিহত শাহিনুরের হ্যাচারির কর্মচারী বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সিআইডির বি‌শেষ এসপি আনিচুর রহমান তা‌দের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারী মালিক শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে। ত‌বে, ভাগ্যক্র‌মে বেঁচে যায় তাদের চার মাসের শিশু কন্যা মারিয়া সুলতানা।

এই হত্যাকা‌ন্ডের ঘটনায় নিহত শাহিনুর রহমানের ভাই রায়হানুল ইসলামসহ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১