আপডেট : ১৫ October ২০২০
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন লৌহজংয়ের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সে এক মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমানের সঞ্চালনায় মুন্সীগঞ্জের ছয় থানার অফিসার ইনচার্জের মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। এ সময় চলতি বছরের সেপ্টেম্বরে খুন, দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিবেচনায় লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইনকে নির্বাচিত করা হয়। পরে তার হাতে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান, অতিরিক্তি পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুর রহমান, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ। এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, এ সম্মাননা পেয়ে আমি গর্বিত। আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ- আমাকে পুরস্কৃত করার জন্য। আমি যেন ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১