আপডেট : ১৫ October ২০২০
কুমিল্লার লালমাইয়ে “মিশুক চালক” ৪র্থ শ্রেণীর ছাত্র শাহপরান হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার লালমাই ও সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে আজ বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান জানান, গত ১১ সেপ্টেম্বর লালমাইয়ের বড় চলুন্ডা এলাকার ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র তার বড় ভাইয়ের ব্যাটারিচালিত মিশুক নিয়ে বাড়ি থেকে বের হবার পর আর ফিরে আসেনি। পরে লালমাইয়ের বিজয়নগর এলাকায় ডাকাতিয়া নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় শাহপরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহপরানের পিতার আবদুল মালেকের দায়ের করা হত্যা মামলা পর তদন্তে নামে পুলিশ। তদন্তের সময় বাগমারা থেকে লালমাই পর্যন্ত বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে অটোরিকশাটি শনাক্ত করা হয়। পরে অটোরিকশাটি উদ্ধারের সূত্র ধরেই আসামী নুর উদ্দিনসহ তার সহযোগীতা ও চোরাই গাড়ি কেনার দায়ে আরো ৩ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আসামি নুর উদ্দিন মিশুক অটোরিক্সাটি ছিনতাইয়ের জন্য শাহপরানকে হত্যা করে ডাকাতিয়া নদীতে ফেলে দেয়। অটোরিকশাটি মাত্র ১৫ হাজার টাকায় বিক্রি করে সে। ঘটনার মূল আসামি নুর উদ্দিন একই এলাকার দুধু মিয়ার সন্তান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামিরা তাদের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১