আপডেট : ১৫ October ২০২০
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎপৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে আরো দু’জন। নিহত ছকিনা আক্তার (২২) ২নং চরবাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আক্তার হোসেন’র স্ত্রী এবং এক সন্তানের জননী ছিল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরবাটা গ্রামের আক্তার হোসেন’র বাড়িতে এ ঘটনা ঘটে। চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী পুলিশ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ গত কয়েক দিন আগে উপজেলার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বড় বোন আজিমা খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সকালে নিহতের বড় বোন আজিমা খাতুনের প্রতিবেশী ইউসুফ সরদার গাছ কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আজিমা খাতুনের ঘরের চালে পড়লে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘরের মধ্যে রান্না করার অবস্থায় অসাবধানতাবশত ঘরের টিনের বেড়ায় হাত লেগে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বোনের বাড়িতে মারা যায় ছকিনা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১