বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০২০

কলমাকান্দায় আগুনে পুড়ল চার দোকান


নেত্রকোণার কলমাকান্দায় বিশরপাশা বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়ে়ছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল কাদির জানান, আগুনে রিপন সাহা , আবুল কালাম, প্রাণতোষ সাহা ও অনিক শীল নামে বিশরপাশা বাজারের চার ব্যবসায়ীর দোকান পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১