বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২০

পূর্বধলায় আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা


নেত্রকোণার পূর্বধলায় মোঃ ইমান আলী (৬১) নামের বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে তারই আপন ছোট ভাই আমজাদ আলী ও আহাম্মদ আলী। রোববার বাড়ির পাশে বাঁশ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

নিহত ইমান আলী  উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে। 

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমান আলী বাঁশ কাটতে গেলে আমজাদ আলী ও আহাম্মদ আলী সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে তারা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১