বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২০

দাগনভূঞায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২


দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড় গ্রামে এক শিশুকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে কবির আহম্মদ নামের একজন বখাটে যুবককে এবং টাকার বিনিময়ে ঘটনাটি গোপনে মীমাংসা করে দেয়ায় কামাল উদ্দদিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কবির উপজেলার ওই এলাকার মৃত জালাল আহম্মদের এবং কামাল উদ্দিন মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই বখাটে যুবক কবির আহম্মদ নানা প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশে খালের পাড়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি শোরচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে বখাটে কবির পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ১২ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি গোপনে মীমাংসা করে দেয়ার দায়িত্ব গ্রহণকারী কামাল উদ্দিন (৫০) এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

শনিবার সকালে ওই শিশুর জেঠা বিষয়টি স্থানীয় পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রায়হানকে অবহিত করেন। তিনি বিষয়টি স্থানীয়দের নিকট থেকে নিশ্চিত হয়ে থানা পুলিশকে অবহিত ও ওই বখাটে যুবককে ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করেন।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম সিকদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১