বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২০

শৈলকুপায় সাপের দংশনে ইবি শিক্ষার্থীর মৃত্যু


ঝিনাইদহের শৈলকুপায় সাপের দংশনে এক ইবি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে। নিহত ছাত্রের নাম রাসেল হোসেন (২০)।

সে ওই গ্রামের আমজাদ মোল্যার ছেলে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট এন্ড স্ট্যাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, রাতের খাবার খেয়ে নিজ ঘুমিয়ে ছিল শিক্ষার্থী রাসেল। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে সাপে দংশন করে। তার চিৎকারে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যাই। পরদিন রবিবার সকাল সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১