বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০২০

চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা!


বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়। তবে, শিশুদের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জেরে তাদের ফাঁসানো হয়েছে।  

গত মঙ্গলবার, ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার চার খেলার সাথীর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করে ওই শিশুর বাবা।

মামলায় উল্লেখ করা হয় রোববার বিকেলে বাগানের মধ্যে খেলার সময় আসামিরা তার মেয়েকে ধর্ষণ করে।

পরে অভিযুক্ত চার শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার বিকেলে শিশু আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।  

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক বলেন, অভিযুক্ত প্রতিটি শিশুর বয়স ১০ থেকে ১১ বছর। উভিযুক্ত শিশুদের আদালতে প্রেরণ করা হয়। অভিযোগের তদন্ত চলছে।

মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত ওই চার শিশুকে তাদের বাবা-মায়ের জিন্মায় দেয়ার দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

বরিশাল সতেচন নাগরিক কমিটি, সনাক এর সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, যেকোনো বিবেকবান মানুষের মনে নাড়া দেবে এই শিশুদের আর্তচিৎকার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১