আপডেট : ০৭ October ২০২০
শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ৯ম নিলামে আজ প্রায় ১ কোটি টাকার চা বিক্রি হয়েছে। শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্হাপনা পরিচালক হেলাল আহমদ জানান, ৯ম নিলামে প্রায় ৭২ হাজার কেজি চা বিক্রির জন্য অফার ছিল। এরমধ্যে প্রায় ৫০ হাজার কেজি চা বিক্রি হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। নিলামে শ্রীমঙ্গলের তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এরা হচ্ছ- শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেড, রুপসিবাংলা ও জালালাবাদ ব্রোকার্স। টি প্ল্যান্টার্স এণ্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের ব্যবস্হাপনায় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক চা নিলামে দেশের বিভিন্ন স্হান থেকে প্রায় অর্ধশতাধিক বায়ার অংশগ্রহণ করে। আজকের নিলামে শ্রীমঙ্গলের চা গবেষণা ইনস্টিটিউট প্রস্তুুতকৃত গ্রিনটি দ্বিতীয় বারের মতো সর্বোচ্চ ১ হাজার ৬৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ৪০ কেজি গ্রিনটি নিলামে বিক্রির জন্য উপস্হাপন করে শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেড ও ২০ কেজি গ্রিনটি নিলামে বিক্রির জন্য অফার করে রুপসীবাংলা ব্রোকার্স। শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক মো. হেলাল আহমদ জানান, বিটিআরআই প্রস্তুুতকৃত গ্রিনটি চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো নিলামে তোলা হলো এবং ১৬৩০ টাকা কেজি দরে বিক্রি হলো। ৮ম নিলামে বিটিআরআই প্রস্তুুককৃত এই চা ১৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। । তিনি বলেন, বিটিআরআই এখন অত্যন্ত উন্নতমানের গ্রিনটি উৎপাদন করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১