আপডেট : ০৭ October ২০২০
গাজীপুরের শ্রীপুরে এক শিশুকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক প্রকৌশলী আটক করেছে পুলিশ। সে শিশু গৃহকর্মীর কাজ করতো। কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি আর এ কে সিরামিকস কারখানায় ইলেক্ট্রিক্যাল বিভাগে প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন। স্থানীয়রা জানান, শিশুটি কিছুদিন যাবত আনোয়ারুল ইসলামের বাড়িতেই গৃহপরিচারিকার কাজ করছিল। তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করায় গত মঙ্গলবার বিকেলে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ চেষ্টা করেন তিনি।শিশুর চিৎকারে আশপাশের লোকজন চলে এলে ধর্ষণের হাত থেকে রক্ষা পায় ওই শিশু। পরদিন বুধবার সকালে স্থানীয়দের উদ্যোগে আনোয়ারুল ইসলামকে আটক করে পুলিশে দেওয়া হয়। আটকের কথা স্বীকার করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান,এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১