বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০২০

বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি


বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে আটকা পড়া প্রবাসী শ্রমিকরা ইতোমধ্যে সৌদি আরবে তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

সৌদি সরকার এ পর্যন্ত বাংলাদেশের অনুরোধে বাংলাদেশিদের জন্য ইকামার বৈধতা এবং ভিসার মেয়াদ কয়েকবার বাড়িয়েছে।

বাংলাদেশি কর্মীরা করোনাভাইরাস মহামারির কারণে দেশে আটকরা পড়েন।

বাংলাদেশি প্রবাসী কর্মীদের সবচেয়ে পছন্দের গন্তব্যস্থল তেল-সমৃদ্ধ সৌদি আরব।

গত বছর বাংলাদেশি প্রবাসীরা দেশে ১৮.৩৫৫ বিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করেন। তার মধ্যে সৌদি আরব থেকে আসে ৩.৬৪৭ বিলিয়ন মার্কিন ডলার (১৯.৮৭ শতাংশ)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১