আপডেট : ০২ October ২০২০
কুড়িগ্রামে আসন্ন শারদীয় র্দুগা পুজা নিবিঘ্নে সম্পন্ন করতে জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মার্কেটের জেলা পূজা উদ্যাপন পরিষদের অফিসে শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈশ্বিক করোনা মহামারীর কারণে উৎসব মুখর না করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারের দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রতিটি মন্দিরে দর্শনার্থী ও ভক্তদের সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি জীবাণু মুক্ত সামগ্রী ব্যবহারের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়। এ বছর জেলার ৯ উপজেলায় ৪’শ ৯৮টি মন্দিরে দূর্গা পূজা আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান পূজার আয়োজকরা।
সভায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রবি বোস প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১