বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২০

কেরানীগঞ্জে র‍্যাবের সোর্সকে ছুরিকাঘাতে হত্যা


রাজধানীর কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ভাগনা মাদ্রাসা রোড এলাকায় র‍্যাবের সোর্স আলমগীর হোসেন (২২)নামে এক অটোরিক্সা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মাথায়, বুকের বামপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছেন, রোববার মধ্য রাতে এলাকাবাসী খবর দেয় ভাগনা মাদ্রাসা রোডের গল্লির ভিতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে আছে।

নিহত আলমগীর হোসেন অটোরিক্সা চালক। সফিপুর গ্রামের মুলাদী থানার বরিশাল জেলার মোস্তফা বেপারির ছোট ছেলে সে। বাবা মা সন্তান ও স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন যাবৎ শুভাঢ্যা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। নিহত আলমগীরের এক বছরে একটি কন্যাসন্তান আছেন।

নিহতের বড় ভাই জুয়েল জানায়, আলমগীর প্রায় এক বছর ধরে কেরানীগঞ্জের ভাগনা এলাকায় অটোরিক্সা চালাক। গতকাল রোববার মধ্য রাত্রে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ছোট ভাইকে কে বা কারা ছুরিকাঘাতে আঘাত করে খুন করেছেন। আমরা এর সঠিক বিচার চাই।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই সাদ্দাম জানায়, রোববার মধ্যরাতে ভাগনা এলাকা থেকে অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে সুরতাহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করেছি। আলমগীর র‍্যাব সোর্স হিসেবে তথ্যদিত বলে র‍্যাব বিষয়টি নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজি মাইনুল ইসলাম বলেন, আলমগীর হোসেন র‌্যাব এর সোর্স ছিলেন। ঘটনার তদন্ত চলছে। খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। মামলার প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১